মার্কিন পপ তারকা ও গায়ক ডেভিড, যিনি মঞ্চে D4vd নামেই অধিক পরিচিত, তাকে হত্যা মামলার বিচারের সম্মুখীন হতে হবে বলে আদালত রায় দিয়েছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই রায়ের মধ্য দিয়ে আলোচিত এ ঘটনার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে নিখোঁজ কিশোরী সেলেসেস রিভাস হার্নান্ডেজের (১৪) মরদেহ উদ্ধারের ঘটনাটি তদন্তের আওতায় আসে। কিশোরীর দেহাবশেষ উদ্ধার হয় ডেফিডের নামে নিবন্ধনকৃত একটি টেসলা গাড়ির ট্রাঙ্কের ভেতর থেকে। এই চাঞ্চল্যকর আবিষ্কার তরুণ গায়ককে সরাসরি হত্যার ঘটনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

পুলিশ ও প্রসিকিউটররা এ ঘটনায় দীর্ঘ তদন্ত পরিচালনার পর আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারক প্রাথমিক প্রমাণ ও সাক্ষ্যপ্রমাণ পর্যবেক্ষণ শেষে মামলাটি পূর্ণাঙ্গ শুনানির জন্য গৃহীত হওয়ার আদেশ দেন। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ডেফিডকে নিয়মিত বিচারালয়ে হাজির হতে হবে।

এদিকে এই ঘটনা সংগীতাঙ্গনের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ডেফিডের ভক্তরা তার নিরপরাধ দাবি করছে, অন্যদিকে নিহত কিশোরীর পরিবারের পক্ষ থেকে দ্রুত ন্যায়বিচার চাওয়া হয়েছে। ডেফিডের আইনজীবী এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্য কোনো বক্তব্য দেননি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আদালতে এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্যঃ হবে বলে সূত্র নিশ্চিত করেছে।