নিরাপত্তা ও প্রাণী অধিকার প্রশ্নে নিউইয়র্ক সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি বন্ধের উদ্যোগ
নিরাপত্তা ঝুঁকি এবং প্রাণী অধিকারকর্মীদের দাবির মুখে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দেড়শ বছরের পুরনো ঘোড়ার গাড়ি ঐতিহ্যের সমাপ্তি ঘটতে পারে। আগামী সপ্তাহে সিটি কাউন্সিলে বিল পাস হলে ২০২৮ সালের মধ্যে এই ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।