দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এই পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগটি ‘কাজ নেই সম্মানি নেই’ শর্তে সম্পন্ন হবে। চুক্তির মেয়াদ সম্পূর্ণ অস্থায়ী, এবং যেকোনো পক্ষ ১৫ দিনের নোটিশ বা সমপরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে এই নিয়োগ বাতিল করতে পারবে।

পদের নাম ‘চিকিৎসক (খণ্ডকালীন)’ এবং মোট পদ সংখ্যা এক। আবেদনকারীদের বয়স ১৭ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬২ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কর্তৃক মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে তা গ্রহণযোগ্য হবে না।

প্রতিদিনের সম্মানি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ টাকা। আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০। ই-মেইল ঠিকানা: gm.hrd@bb.org.bd। আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।