আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ চালিয়েছে পুলিশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সারা দিন ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের পর সন্ধ্যা ছয়টার দিকে সংসদ ভবনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় সংসদে অধিবেশন চলছিল। শিক্ষার্থীরা ‘ভুয়া’ স্লোগান দিতে থাকে। প্রথমে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু একপর্যায়ে শিক্ষার্থীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন, তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে আসাদ গেটের দিকে সরিয়ে দেয়। শিক্ষার্থীদের কেউ কেউ পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন।
সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত কয়েকজন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হয়। পরে তাদের আসাদ গেটের দিকে সরিয়ে দেওয়া হয়।




