সকালের খাবারের প্লেটে প্রতিদিন একই জিনিস দেখতে পাওয়া কি স্বাস্থ্যের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? ব্যস্ত জীবনে অনেকেই প্রতিদিন নির্দিষ্ট একটি নাশতা বেছে নেন—তা সেটা ওটস, ডিম-টোস্ট, বা সিরিয়াল—যেটা সময় বাঁচায় এবং মানসিক স্বস্তিও দেয়। কিন্তু পুষ্টিবিজ্ঞান এখন জানাচ্ছে যে এই অভ্যাসের ভালো-মন্দ পুরোটাই নির্ভর করছে আপনার নাশতার থালায় কী কী উপকরণ থাকছে তার উপরে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের বিশেষজ্ঞদের একটি সম্পাদকীয়তে স্পষ্ট বলা হয়েছে যে খাবারের তালিকায় বৈচিত্র্য থাকলে অন্ত্রের অণুজীব জগতেও বৈচিত্র্য আসে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক। সুতরাং প্রতিদিন ওটস খাওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু তার সাথে যখন কখনো কলা, কখনো বাদাম আবার কখনো বিভিন্ন বীজের সংমিশ্রণ করা হয়, তখন সেটি অন্ত্রের জন্য অনেক বেশিসহায়ক হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদদের সাম্প্রতিক পরামর্শ বলছে, সকালের খাবারে দই, ওটস, চিয়া সিড, নানা রকম বেরি জাতীয় ফল, শিম ও বিভিন্ন রঙের সবজি রাখলে অন্ত্রের স্বাস্থ্যভাল থাকে। একই ধরনের খাবার খেলেও তারা ফল, বাদামী বা বীজ অদলবদল করে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন।
হার্ডার হেলথ পাবলিকেশন জানাচ্ছে, কেবল টোস্ট বা কফির মতো সীমিত নাশতার পরিবর্তে পূর্ণ শস্য, ফল, বাদাম, বীজ, দই ও স্বাস্থ্যসম্মত চর্বির উৎসকে নাশতার অংশ করতে হবে। এতে হূদেরাস্থ্য সুরক্ষিত থাকার পাশাপাশি শরীর পর্যাপ্ত পুষ্টি পায়। হার্ভার্ড টি. এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের পুষ্টিবাচকদের ভাষ্য, ওটসে উপস্থিত ফাইবার অন্ত্রের বন্ধু ব্যাকটেরিয়ার জন্য আদর্শ খাদ্য, তবে চিনি মেশানো প্রক্রিয়াজাত ওটসের বদলে প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করা উচিত।
পুষ্টিবিদরা ব্যাখা করেছেন, যখন ফাইবারসমৃদ্ধ নাশতা প্রতিদিন গ্রহণ করা হয়, তখন অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলো নিয়মিতভাবে পুষ্টি পেতে থাকে। এর প্রতিক্রিয়ায় তারা আরো শক্তিশালী হয়ে এক ধারার সুস্থ অন্ত্রিক পরিবেশ গড়ে তোলে। ওটস, নানান ধরনের বাদাম, বীজ, তাজা ফল এবং যথাযথ প্রোটিনসমৃদ্ধ খাবার অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। আশ্চর্যজনকভাবে, এই ইতিবাচক প্রভাব কয়েক দিনের মধ্যেই অন্ত্রের অণুজীবের কাঠামোর মধ্য দৃশ্যমান হয়।
তবে একই নাশতা বোঝাতে শুধু একই পুষ্টি উপাদান বোঝায় না। বৈচিত্র্যর বিষয়টি এখানেও গুরুত্বপূর্ণ। ওটসের সাথে চিয়া বীজ, তিসি বীজ, কাঠবাদাম, আখরোট, কলা, বেরি অথবা মৌসুমি ফল যোগ করলে নাশতা পুষ্টিগুণে ভরপুর হয়ে ওঠে। এই রকম বহুমুখী সংমিশ্রণ অন্ত্রের উপকারী জীবাণুর সংখ্যা ও কাজ করার ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
বিপরীত পটে, যদি প্রতিদিনের নাশাতে অতিরিক্ত চিনি, মিষ্টি সিরিয়াল, প্রক্রিয়াজাত বা ফাস্ট ফুড আধিক্য থাকে, তখন ছবিটা বদলে যায়। এ ধরনের খাদ্য অন্ত্রে সেইসব অণুজিবের পুষ্টি জোগায় যা শরীরে প্রদাহের ঝুঁকি বাড়ায়। ফলস্বরূপ, দীর্ঘ সময় ধরে হজমের সমস্যা, শক্তির ঘাটতি ও বিপাকীয় জটিলতা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা সকালের প্রথম খাবারকে শুধু ক্ষুধা নিবারণ নয়, বরং শরীরের জৈবিক ঘড়িকে সচল রাখার সংকেত হিসেবে গণ্য করেন। দিনের শুরুর খাবার অন্ত্রের ব্যাকটেরিয়াগুলোর সক্রিয়তা সুনিশ্চিত করে, যার কারণে নিয়মিত সময়ে নাশতা করলে হজমব্যবস্থা সুশৃঙ্খল থাকে। অনেকে ওজন কমানো বা ব্যস্ততার ছুতে নাশা এড়িয়ে যান, কিন্তু তাতে শরীরের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয় এবং অন্ত্রের উপকারী জীবাণুরা নিয়মিত সংকেত না পেয়ে তাদের কার্যকারিতা হারাতে পারে।
পুষ্টিবিজ্ঞানিদের পরামর্শ অনুযায়ী, একটি আদর্শ নাশতার তালিকা হতে পারে: লাল আটা বা ওটসের তৈরি খাবার, প্রোটিনের জন্য ডিম বা বিকল্প, নানা ধরনের বাদাম ও বীজ, মৌসুমি ফল, টক দই বা দধি, এবং স্বাস্থ্যসম্মত চর্বি যেমন বাদাম। সুতরাং, প্রতিদিন একই নাশতা করা একবাক্যে খারাপ অভ্যাস নয়। যদি সেই নাশাতে প্রয়োজনীয় পরিমাণে ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং প্রাকৃতিক উপাদান বিদ্যমান থাকে, তবে এটি আপনার ও আপনার অন্ত্রের উপকারী জীবাণু উভয়ের জন্যই অমূল্য হয়ে উঠতে পারে।




