কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ২৫১টি শূন্য পদে জনবল নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২১ জুলাই ২০২৬।

নিয়োগপ্রাপ্ত পদের বিবরণ ও বেতন স্কেল নিচে উল্লেখ করা হলো:

১. ফার্মাসিস্ট: ২টি পদ, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. হিসাবরক্ষক: ৪টি পদ, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. উচ্চমান সহকারী: ৪টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর: ১টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫. হিসাবরক্ষক: ১টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৬. কোষাধ্যক্ষ: ৫টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৭. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ৫টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৮. লাইব্রেরিয়ান: ৪টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৯. কম্পাউন্ডার: ৪টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৮টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১১. স্টোর কিপার (সার্ভে): ১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১২. ভাটা প্রসেসর: ২৯টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৩. এলডিএ কাম-ডাটা প্রসেসর: ৩টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৪. হিসাব সহকারী: ৯টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৫. এলডিএ কাম ক্যাশিয়ার: ১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৬. এলডিএ কাম-টাইপিস্ট: ১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৭. সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার: ১১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৮. ক্যাশ সরকার: ২টি পদ, গ্রেড-১৮, বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
১৯. স্কিল্ডম্যান: ৮টি পদ, গ্রেড-১৯, বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।
২০. অফিস সহায়ক: ১২৮টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,০০০-২০,০১০ টাকা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পদের ভিত্তিতে। ১ নম্বর পদের জন্য ফি ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ), ২ থেকে ১৭ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ১৮ থেকে ২০ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনপত্র জমা দেওয়া ও ফি পরিশোধের সময়সীমা ১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়ে ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।