যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে সে দেশটিকে ‘ধ্বংস’ করে দেওয়া হবে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের এক হাজার মিসাইল প্রস্তুত রাখা হয়েছে এবং ইরানের হত্যার হুমকি বাস্তবায়িত হলে তা ব্যবহার করা হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের এক অভিযুক্ত অর্থদাতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রেজারির দাবি, ওই ব্যক্তি ইরানের সামরিক কার্যক্রমে অর্থ জোগাতেন। নিষেধাজ্ঞার ফলে তার মার্কিন সম্পদ জব্দ করা হবে এবং তার সঙ্গে লেনদেন নিষিদ্ধ হবে।