মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে নির্মীয়মাণ বলরুম প্রকল্পটি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (১৪ আগস্ট) এই আবেদন দাখিল করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ৭০ ফুট উঁচু একটি অসমাপ্ত কাঠামো দেখার চেয়ে সম্পূর্ণ বলরুমটি দেখতে কেউই আপত্তি করবে না বলে ধারণা করা যায়।

আইনি নথিতে প্রশাসনের যুক্তি, কোনো দর্শকই অসমাপ্ত বিশাল এই স্থাপনা দেখতে পছন্দ করবে না, বরং নির্মাণ শেষ হলে তা সবার চোখে সুন্দর ও গ্রহণযোগ্য হবে। এই কারণে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, প্রকল্পটি হোয়াইট হাউসের ঐতিহাসিক ও কার্যকরী পরিবেশের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নির্মাণকাজ সম্পন্ন হলে এটি হোয়াইট হাউসের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং অতিথিদের জন্য একটি আধুনিক ও পর্যাপ্ত স্থান তৈরি করবে। তবে এই নির্মাণকাজকে ঘিরে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি সর্বোচ্চ আদালতে গড়িয়েছে।

বলরুমটি নির্মাণের খরচ ও নকশা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রকল্পটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় এবং প্রাতিষ্ঠানিক নিয়ম মেনেই এগোচ্ছে। এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সবাই।