শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ২০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ) আলিফ রুদাবাকে এনটিআরসিএর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি আর্থিক ক্ষমতাও দেওয়া হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম গত ৩০ এপ্রিল নিজ পদ থেকে ইস্তফা দেন। তার পদত্যাগের পর এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য মুহম্মদ নূরে আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় আলিফ রুদাবা এনটিআরসিএর সার্বিক কার্যক্রম তদারক করবেন।