বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-তে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটির করপোরেট ব্যাংকিং বিভাগের জন্য বিশেষায়িত 'ইউনিট হেড' পদে লোক নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীদের পেশাগত অভিজ্ঞতার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো নামকরা বাণিজ্যিক ব্যাংকের করপোরেট বিজনেস বিভাগে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পদমর্যাদা ভাইস প্রেসিডেন্ট (ভিপি) থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) সমমান হতে হবে। এছাড়া করপোরেট বিজনেস ম্যানেজমেন্টে সফল কাজের রেকর্ড থাকার পাশাপাশি করপোরেট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং করপোরেট বিজনেস সম্পর্কে গভীর জ্ঞান থাকা আবশ্যক। প্রার্থীকে ডেটা ইন্টারপ্রিটেশনে দক্ষ হতে হবে এবং এমএস অফিস ও বিজনেস স্ট্র্যাটেজিতে শক্তিশালী বিশ্লেষণাত্মক ক্ষমতা থাকতে হবে। এই পদের জন্য আবেদনকারীর বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্ত ব্যক্তির প্রধান দায়িত্বগুলোর মধ্যে থাকবে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অনুযায়ী রাজস্ব, মুনাফা, দায় এবং সম্পদের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে করপোরেট ব্যাংকিং বিভাগ পরিচালনা করা। একইসঙ্গে নতুন প্রাতিষ্ঠানিক ও করপোরেট গ্রাহক সংগ্রহের পাশাপাশি বর্তমান গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা হবে। এছাড়া ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফিন্যান্স, আমানত এবং করপোরেট ল্যান্ডিংয়ের প্রবৃদ্ধি বাড়ানো এবং বাংলাদেশ ব্যাংকের প্রবিধান ও ব্যাংকের ক্রেডিট নীতি অনুসরণ করে অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফার্নিচার অ্যালাউন্স, ক্রেডিট কার্ড, মোবাইল বিল এবং বছরে দুটি উৎসব বোনাসের সাথে একটি বৈশাখী বোনাস প্রদান করা হবে। চাকরির কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থান।

আগ্রহী প্রার্থীরা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আগামী ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীদের সাথেই যোগাযোগ করা হবে।