দেশের অন্যতম প্রধান টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস তাদের ব্যবসার সম্প্রসারণ ঘটিয়ে সাভারে একটি নতুন শোরুম চালু করেছে। গত বুধবার সাভারের শিমুলতলায় অবস্থিত 'মেসার্স ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি' নামক এই নতুন ডিসপ্লে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন আহমেদ, আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক এবং রোসার সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়া আকিজবশির গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ হোসেন শাহ নেওয়াজ এবং শোরুমের মালিক কাজী মো. জাকারিয়া শিবলুসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন।

নতুন এই শোরুমটিতে আকিজ সিরামিকসের সমসাময়িক ও সর্বাধুনিক ডিজাইনের টাইলস কালেকশন গ্রাহকদের জন্য প্রদর্শিত হচ্ছে। টাইলসের পাশাপাশি এখানে রোসার বাথওয়্যার ও স্যানিটারিওয়্যারের নতুন সম্ভার এবং আকিজ ডোরের আকর্ষণীয় সব দরজার কালেকশন রাখা হয়েছে।

উল্লেখ্য যে, 'প্রমিস অব পারফেকশন' অঙ্গীকার নিয়ে কাজ করা এই ব্র্যান্ডটি এর গুণগত মানের জন্য টানা সাতবার 'বেস্ট ব্র্যান্ড' এবং দুইবার 'সুপারব্র্যান্ড' খেতাব অর্জন করেছে। বর্তমানে দেশব্যাপী আকিজ সিরামিকসের ২০০টিরও বেশি এক্সক্লুসিভ শোরুম পরিচালিত হচ্ছে, যার ধারাবাহিকতায় সাভারে এই নতুন কেন্দ্রটি যুক্ত হলো।