যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত বিখ্যাত ফ্লেমিঙ্গো হোটেল ও ক্যাসিনোর খামার থেকে একটি ফ্লেমিঙ্গো পাখি চুরি করার দায়ে এক কানাডীয় পর্যটককে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তাকে প্রাণী নিষ্ঠুরতার অপরাধে দণ্ডিত করেছেন।

মামলার শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি আদালতে স্বীকারোক্তি দেন যে, তিনি ওই প্রতিষ্ঠানের খামার থেকে 'পিচি' নামের ফ্লেমিঙ্গো পাখিটিকে ছিনিয়ে নিয়েছিলেন। তবে তার দাবি, এই কাজটি করার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওই পর্যটকের ভাষ্যমতে, ঘটনার আগে তিনি প্রায় ৩০ থেকে ৪০ গ্লাস বিয়ার পান করেছিলেন, যার প্রভাবে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি পাখিটিকে সরিয়ে নিয়ে গেলেও প্রাণীটির কোনো ক্ষতি করার ইচ্ছা তার ছিল না বলে দাবি করেন তিনি। তবে তার এই যুক্তি আদালত গ্রহণ করেনি এবং তাকে প্রাণী নির্যাতনের দায়ে দোষী হিসেবে চিহ্নিত করেছে।