দেশের উচ্চশিক্ষিত যুবসমাজের মধ্যে বেকারত্বের এক উদ্বেগজনক চিত্র সামনে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। সংস্থার সাম্প্রতিক তথ্যানুযায়ী, উচ্চশিক্ষা গ্রহণ করা যুবকদের মধ্যে বেকারত্বের হার বেশ উচ্চ। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০০ জন উচ্চশিক্ষিত যুবকের মধ্যে ৩৬ জন কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নন, অর্থাৎ ৩৬ শতাংশ শিক্ষিত যুবক বর্তমানে বেকার।

বেকারত্বের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে কীভাবে এই সমস্যা দূর করা যায়, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে আইএমএফ-এর এই তথ্যে বেকারদের জন্য নির্দিষ্ট কোনো বিকল্প পেশা বা কর্মসংস্থান তৈরির সুনির্দিষ্ট নির্দেশিকা প্রদান করা হয়নি। উচ্চশিক্ষিত এই বিশাল জনগোষ্ঠীর মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে তাদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।