স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী গবেষক ও শিক্ষকদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ১০টি ভিন্ন ভিন্ন ফ্যাকাল্টি এবং বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক এবং প্রভাষক পদে জনবল নিয়োগ করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে।
নিয়োগের বিস্তারিত বিভাগগুলো নিম্নরূপ: প্রথমত, ব্র্যাক বিজনেস স্কুলে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, বিজনেস ল ও করপোরেট গভর্ন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা, অপারেশনস ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন, উদ্যোক্তা উন্নয়ন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা সহ কৌশল ও টেকসই উন্নয়নের মতো বিশেষায়িত বিষয়ে শিক্ষক নেওয়া হবে। দ্বিতীয়ত, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। তৃতীয়ত, ইংরেজি ও মানবিকী বিভাগে ইতিহাস, ইংরেজি এবং মিডিয়া ও কালচারাল স্টাডিজ বিষয়ের জন্য নিয়োগ দেওয়া হবে। চতুর্থত, ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস স্কুলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রধানত সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। পঞ্চমত, লাইফ সায়েন্সেস স্কুলে মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ষষ্ঠত, গণিত ও ভৌতবিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান, অ্যাপ্লাইড ফিজিকস, মেডিক্যাল ফিজিকস এবং গণিত বিষয়ের প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। সপ্তমত, বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে নিয়োগ হবে। অষ্টমত, ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস-এ ইংরেজি ভাষা শিক্ষা, সমাজ ভাষাবিজ্ঞান, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস, টিইএসওএল/ইএসওএল অথবা বিশেষ করে চীনা ভাষার মতো বিদেশি ভাষায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নবমতত, স্কুল অব জেনারেল এডুকেশনে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান এবং উন্নয়ন অধ্যয়ন বিষয়ে নিয়োগ দেওয়া হবে; এখানে আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি, পরিবেশগত বিষয় এবং খাদ্য অধ্যয়ন বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। দশমতত, স্কুল অব ফার্মেসিতে পিএইচডি ডিগ্রিধারী এবং এ-গ্রেড নিবন্ধিত ফার্মাসিস্টদের নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। তবে সহকারী অধ্যাপক এবং তার উপরের পদের জন্য পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক। প্রার্থীকে অবশ্যই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে হবে এবং একাডেমিক ফলাফলে ভালো রেকর্ড থাকতে হবে। বিশেষ করে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে শক্তিশালী গবেষণা সক্ষমতা যাচাই করা হবে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গবেষণা ক্ষেত্রের সঙ্গে মিল থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধার বিষয়ে জানানো হয়েছে যে, বর্তমান বাজারমূল্য অনুযায়ী আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুবিধা প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের চূড়ান্ত সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৬।




