দেশের মোবাইল ফোনের বাজারে মধ্যম মূল্যসীমার ডিভাইসগুলোর দিকেই ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা দামের স্মার্টফোনগুলোর চাহিদা যেমন বেশি, তেমনি সম্প্রতি বাজারে এসেছে বেশ কিছু নতুন মডেল। বাজার ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের সর্বশেষ ফোনগুলোর দাম এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরা হলো।

অ্যাপলের আইফোন সিরিজে সবচেয়ে সাশ্রয়ী হিসেবে আইফোন ১৬-এর অফিসিয়াল দাম ৯৯ হাজার টাকা। এতে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি র‍্যাম ও অ্যাপল এ১৮ প্রসেসর রয়েছে। এর উপরে আইফোন ১৭-এর দাম ১ লাখ ৪৭ হাজার টাকা, যেখানে ৬.৩ ইঞ্চি পর্দা, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি র‍্যাম এবং অ্যাপল এ১৯ চিপ ব্যবহার করা হয়েছে। আরও বড় আকারের আইফোন ১৭ এয়ার ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যার পর্দা ৬.৫ ইঞ্চি ও র‍্যাম ১২ জিবি। সর্বোচ্চ দামের মডেল আইফোন ১৭ প্রো ম্যাক্সের অফিসিয়াল মূল্য ২ লাখ ৪২ হাজার ৯৯৯ টাকা, এতে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, ১২ জিবি র‍্যাম, অ্যাপল এ১৯ প্রো প্রসেসর ও ৪ হাজার ৮৩২ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি বাজারে এসেছে ৪৮ হাজার ৯৯ টাকা দামে, যেখানে ৬.৭ ইঞ্চি পর্দা, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি র‍্যাম ও স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৬ প্লাসের দাম ১ লাখ ৫২ হাজার ৯৯৯ টাকা, আর গ্যালাক্সি এস২৬ আনঅফিশিয়াল ৮৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। মিড-রেঞ্জে গ্যালাক্সি এ৫৭ ৫জি ৭৭ হাজার ৯৯৯ টাকা, এ৩৭ ৫জি ৫৭ হাজার ৯৯৯ টাকা, এ৩৬ ৪৬ হাজার ৪৯৯ টাকা, এ১৭ ৫জি ৩৬ হাজার ২৯৯ টাকা। এছাড়াও আনঅফিশিয়াল বাজারে গ্যালাক্সি এফ৫৬ ৩৫ হাজার, এফ৭০ই ২০ হাজার এবং এ০৭ ৪জি ২০ হাজার ৮৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

টেকনোর নতুন ক্যামন স্লিম ৫জি-র অফিসিয়াল দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা, এতে ৬.৭৮ ইঞ্চি পর্দা, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি র‍্যাম এবং ডাইমেনসিটি ৭৩০০ই চিপসেট। ক্যামন এয়ার ৪৪ হাজার ৯৯৯ টাকায়, যেখানে হেলিও জি২০০ প্রসেসর ও ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

শাওমির রেডমি ১৭-এর দাম ২২ হাজার ৯৯৯ টাকা, এতে ৬.৯ ইঞ্চি পর্দা, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি র‍্যাম ও হেলিও জি৯১-আলট্রা প্রসেসর। উচ্চ-পারফরম্যান্স রেডমি কে৯০ আলট্রা ৬৪ হাজার টাকায়, যেখানে স্ন্যাপড্রাগন ৮ এলিট ও ৮ হাজার ৫৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রেডমি নোট ১৭ প্রো আনঅফিশিয়াল ৩৭ হাজার, পোকো এক্স৮ প্রো ম্যাক্স ৫৭ হাজার, রেডমি আর৭০এম ৩৫ হাজার, রেডমি নোট ১৫ ৫জি ৩৬ হাজার ৯৯৯ টাকা। সাশ্রয়ী মডেলের মধ্যে রেডমি ১৭সি ১৫ হাজার ও পোকো সি৮১ প্রো ২০ হাজার টাকায়।

গুগলের পিক্সেল ১০-এর অফিসিয়াল দাম ১ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা, পিক্সেল ১০এ আনঅফিশিয়াল ৬৩ হাজার, পিক্সেল ৯এ ৬৯ হাজার ৯৯৯ টাকা এবং পিক্সেল ৮এ ৪৮ হাজার টাকা।

অনার ব্র্যান্ডে ম্যাজিক ৮ প্রো ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা, ম্যাজিক ভি৬ ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। মিড-রেঞ্জে এক্স৮০ প্রো ম্যাক্স ৫২ হাজার, এক্স৯ডি ৪৬ হাজার ৯৯৯ টাকা, এক্স৮ডি ৩৫ হাজার ৯৯৯ টাকা। সাশ্রয়ী এক্স৫সি প্লাস ১৪ হাজার ৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস ১৫ আনঅফিশিয়াল ৯২ হাজার ৫০০ টাকা, ওয়ানপ্লাস ১৫আর ৬৪ হাজার, নর্ড ৬ ৫৮ হাজার, নর্ড সিই৬ লাইট ৩৪ হাজার ও এন ৬ ৩৩ হাজার ৫০০ টাকা।

ভিভোর নতুন ভি৮০ লাইট ফাইভজি ৫৯ হাজার ৯৯৯ টাকা, এক্স৩০০ প্রো ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা, ভি ৭০ ৮৭ হাজার ৯৯৯ টাকা, ভি ৬০ ৬৪ হাজার ৯৯৯ টাকা। বাজেটের মধ্যে ওয়াই৪০০ ২৬ হাজার, ওয়াই২৯ ৪জি ১৯ হাজার ৯৯৯ টাকা।

অপোর ফাইন্ড এক্স৯ প্রো ১ লাখ ১০ হাজার, ফাইন্ড এক্স৯এস ৯৮ হাজার ৫০০, রেনো ১৫সি ৪১ হাজার, রেনো ১৪ প্রো ৬৩ হাজার এবং এ৬কে ২৩ হাজার টাকায়।

রিয়েলমির সি১০০এক্স নতুন মডেল ২১ হাজার ৯৯৯ টাকা, জিটি৭ প্রো ৭৮ হাজার, জিটি ৬টি ৩৬ হাজার, রিয়েলমি ১৪ ৪১ হাজার ৯৯৯ টাকা, পি৩ ২৪ হাজার। ফিচার ফোন ও বাজেট মডেল যেমন নারজো ৮০ লাইট ১১ হাজার ৫০০, সি৭৫এক্স ১৭ হাজার ৯৯৯ টাকা।

সিম্ফনির ইনোভা ৪০ ১২ হাজার ৯৯৯ টাকা, ম্যাক্স ৩০ ৯ হাজার ৯৯৯ টাকা, ম্যাক্স ১০ ৮ হাজার ৯৯৯ টাকা, জি২৭ লাইট ৭ হাজার ৩৯৯ টাকা। ফিচার ফোন এল১৪৬ ১ হাজার ৮৯৯, এ৪০ ১ হাজার ১৩০ ও এস৮০ ২ হাজার ১৯৯ টাকা।

ওয়ালটনের জ্যানন এক্স১ আলট্রা ১৯ হাজার ৪৯৯, এক্স২২ ৫জি ২৫ হাজার ৯৯৯, জেনএক্স জেড৩ ১৪ হাজার ৭৯৯, নেক্সজি এন২৮ প্রো ২২ হাজার ৪৯৯ টাকা। ফিচার ফোন অলিভিও এমএইচ২২আই ১ হাজার ৪০০ ও এক্সপ্লে ১০১ ১ হাজার ৫৯৯ টাকা।

হুয়াওয়ের মেট ৮০ প্রো ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা, নোভা ১৬ প্রো ৮৮ হাজার, নোভা ১৫ ম্যাক্স ৪৯ হাজার ৯৯৯ টাকা, নোভা ওয়াই৭৪ ২৯ হাজার ৯৯৯ টাকা।

ইনফিনিক্সের হট ৭০ প্রো ফাইভজি ও হট ৭০ প্রো দুটোই ৩৬ হাজার ৯৯৯ টাকা, জিটি ৩০ ৩০ হাজার ৯৯৯, হট ৬০ প্রো+ ২৮ হাজার ৯৯৯, স্মার্ট ২০ ১৬ হাজার ৯৯৯, স্মার্ট ১০ প্লাস ১৪ হাজার ৯৯৯ ও হট ৬০ প্রো ২০ হাজার ৯৯৯ টাকা।

মটোরোলার এজ ৭০ প্রো+ আনঅফিশিয়াল ৬৬ হাজার, এজ ৭০ প্রো ৫৪ হাজার, এজ ৭০ ফিউশন ৪০ হাজার টাকা। ফিচার ফোন মটো এ৩০০ (২০২৬) ২ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।