বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক ঐকমত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'আমরা যদি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব।' বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।