বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাতে একটি নতুন বাংলাদেশ গড়ার অপার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, 'তারা একটি নতুন পৃথিবী গড়তে পারে।' শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত ক্লাবে মো. সাহাবুদ্দিন সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বব্যাপী এক লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ভক্সওয়াগন
মুনাফায় বড় ধস ও চীনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ভক্সওয়াগন গ্রুপ বিশ্বজুড়ে এক লাখ পর্যন্ত চাকরি কমানোর পরিকল্পনা নিয়েছে। পোর্শে ও অডির মতো ব্র্যান্ড এই গ্রুপের অন্তর্ভুক্ত।


