এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রথম এআই র্যাক সিস্টেম ‘হেলিওস’ চালু করেছে এএমডি। মাইক্রোসফট এই সিস্টেমের নতুন ক্রেতা হিসেবে যুক্ত হয়েছে। এর আগে মেটা, ওপেনএআই ও ওরাকল এএমডির এআই পণ্যের গ্রাহক ছিল। প্রতিষ্ঠানটির দাবি, হেলিওস উচ্চক্ষমতাসম্পন্ন এআই কার্যভার পরিচালনায় সক্ষম।