বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিচার বিভাগ স্বাধীন এবং তারা তাদের কাজ করছে। তিনি বলেন, 'আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। তারা যা করছে, তা করছে। আমরা তাদের ওপর কোনো প্রভাব ফেলতে চাই না।' শেখ হাসিনা ও তার দলের সদস্যদের বিচারের মুখোমুখি করার জন্য আইনগত প্রক্রিয়া নিয়ে কাজ চলছে কিনা জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।