বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, 'তাদের স্বপ্ন দেখতে দিন। তারা যে বাংলাদেশ দেখতে চায়, সেটাই তারা গড়ে তুলবে।' শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।