ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ইন্টার্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস ও রেসিডেনশিয়াল ক্যাম্পাস—উভয় স্থানেই কর্মরত থাকতে হবে। এটি একটি পূর্ণকালীন পদ, যার অবস্থান ঢাকায়।
এই পদে আবেদনের জন্য স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি বা সমমানের বিষয়ে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যারা মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারাও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক, বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা, এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা, গোপনীয়তা রক্ষার মানসিকতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা—এই পদে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হবে।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত, দলগত, দম্পতি, অভিভাবক ও পারিবারিক কাউন্সেলিং সেবা দিতে হবে। একইসঙ্গে মনস্তাত্ত্বিক নানা বিষয়ে কর্মশালা ও সেমিনার আয়োজন করতে হবে। গবেষণামূলক কাজেও অংশ নিতে হবে এবং নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে। আমেরিকান কাউন্সেলিং অ্যাসোসিয়েশনের (এসিএ) নীতিমালা মেনে পেশাদারিত্ব ও গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), ভিডিও রেজুমিসহ সরাসরি অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে। আবেদনের সময় কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে তা বাতিল বলে গণ্য হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সম-অধিকারভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং যৌন হয়রানির ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।




