সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর এবং তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে ছিল এবং ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।