বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের বড় বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা পরিত্যাগ করেছে। ফিফা সভাপতি জিন্নি ইনফান্তিনোর উচ্চাকাঙ্ক্ষী প্রস্তাবনার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র আপত্তি ওঠার পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই পদক্ষেপ থেকে পিছু হটতে বাধ্য হলো।
প্রাথমিকভাবে এই পরিকল্পনার আওতায় ফিফা তাদের প্রধান আয়োজনের, বিশেষ করে বিশ্বকাপের, একটি অংশ ব বাইরের বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করার কথা ভাবছিল। উদ্দেশ্য ছিল বৈশ্বিক ফুটবল খাতের জন্য বিপুল পরিমাণ পুঁজি সংগ্রহ করা। কিন্তু সদস্য সংস্থাগুলো ও ফুটিল সম্প্রদায়ের একাংশের কঠোর বিরোধিতা এই উদ্যোগকে বাস্তবায়িত হতে দিল না।
ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশন, বিভিন্ন কনফেডারেশন ও লিগের তরফ থেকে এই প্রস্তাবের নিন্দা জানানো হয়। সমালোচকদের বক্তব্য ছিল, এই ধরনের চুক্তি ফিফার মূল প্রতিযোগিতাগুলোর ওপর বিনিয়োগকারীদের অতিরিক্ত নিয়ন্ত্রণ কায়েম করবে এবং এটি ফুটবলের স্বার্থের পরিপন্থী। ফলশ্রুতিতে, সংস্থাটি তাদের এই পরিকল্পনা সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করতে বাধ্য হয়।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ফিফা নিশ্চিত করে যে, তারা আর এই প্রাতাবটি নিয়ে অগ্রসর হচ্ছে না। এই সিদ্ধান্তের মাধ্যমে ফিফা সভাপতি ইনফার্টিনোর একটি বড় বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা সাময়িকভাবে হলেও স্তিমিত হলো। বিশ্ব ফুটবল অঙ্গন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।




