মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। প্রধান ফটক-২-এ পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী দল তাকে অভিবাদন জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সম্মাননা শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের কার্যক্রম ও প্রশাসনিক বিষয়ে তাকে অবহিত করেন।
বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। তাকে গার্ড অব অনার প্রদান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।




