সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি আটকে চালককে পুলিশের কাছে সোপর্দ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পেরুতে শক্তিশালী ভূমিকম্প: তিন আহত, বহু ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি
পেরুর আয়াকুচো অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজন আহত হয়েছেন। ২২টি বাড়ি ও ছয়টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী লিমাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। প্রায় ৯ হাজার সম্পত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।




