সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল ৯টার দিকে। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে ছিল এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা করছে।