বাংলাদেশের ফুটবলের উন্নয়নে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাহ্ সিমেন্ট। কোম্পানিটি দেশের খ্যাতনামা ও সম্ভাবনাময় কয়েকজন ফুটবলারকে বিশ্বকাপ প্রত্যক্ষ করার সুযোগ করে দিয়েছে। এই উদ্যোগের আওতায় জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার পাশাপাশি উদীয়মান প্রতিভা জায়ান আহমেদ ও তাজউদ্দিনকে বিশ্বকাপের মাঠে উপস্থিত থাকার ব্যবস্থা করা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, ফুটবল বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্নের প্রতীক। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর কাছ থেকে দেখার অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের মনে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণা জাগাবে বলে তারা বিশ্বাস করে। শাহ্ সিমেন্টের পক্ষ থেকে বলা হয়, প্রতিটি বড় সাফল্যের শুরু হয় অনুপ্রেরণা থেকে। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নিজেদের জায়গা করে নেওয়ার আগে সেই স্বপ্নের বীজ বপন করতে গ্যালারিতে বসেই বিশ্বমানের খেলা দেখা জরুরি।
এই অভিজ্ঞতা শুধু একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গঠনে একটি ধাপ বলেও মনে করছে প্রতিষ্ঠানটি। জামাল ভূঁইয়া থেকে শুরু করে জায়ান ও তাজউদ্দিন—প্রত্যেকের যাত্রাই যেন এক একটি গল্প। শাহ্ সিমেন্টের মতে, অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় অনুপ্রেরণা, আর অনুপ্রেরণা থেকেই তৈরি হয় স্বপ্ন। সেই স্বপ্নই একদিন বাংলাদেশের ফুটবলকে বিশ্বদরবারে পৌঁছে দেবে।
বিশ্বকাপের এই আসরে বাংলাদেশি ফুটবলাররা গ্যালারি থেকে বিশ্বের সেরা খেলোয়াড়দের পারফরম্যান্স প্রত্যক্ষ করেছেন। শাহ্ সিমেন্ট আশা প্রকাশ করে যে, আগামী দিনে বাংলাদেশও একবার বিশ্বকাপের মাঠে নিজেদের জাতীয় পতাকা উড়ানোর সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির অঙ্গীকার, তারা আগামী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করতে তাদের পাশে থাকবে। তাদের বিশ্বাস—একদিন বাংলাদেশও বিশ্বকাপ খেলবে।




