মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আগ্রহী, যাতে তাদের দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা যায়। ট্রাম্প বলেন, 'তিনি (জেলেনস্কি) শুক্রবার আসতে চান বলে শুনেছি। অবশ্যই আমার আপত্তি নেই, যদি তিনি আসতে চান। তিনি আমার সঙ্গে স্বাক্ষর করতে চান। আমি বুঝতে পারছি এটি একটি বড় চুক্তি, খুব বড় চুক্তি।'