টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ পাঁচটি বিভাগে পুরস্কৃত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অঙ্গ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই আয়োজন সম্প্রতি সম্পন্ন করে। প্রতিষ্ঠানটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে। একইসঙ্গে ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস ক্যাটাগরিতেও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করে তারা। আরও দুটি বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মাননা দেওয়া হয়।

ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই স্বীকৃতিগুলো ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক টেকসই উদ্যোগের ফল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, স্থানীয় সম্প্রদায় ও অন্যান্য অংশীজনের সাথে অংশীদারত্বের মাধ্যমে দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহারের চর্চা সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের প্রচেষ্টার মূল লক্ষ্য দীর্ঘমেয়াদী ও বৃহৎ পরিসরে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা।

প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে ইউনিলিভার। প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক কৌশলের অপরিহার্য অংশ হিসেবে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করে আসছে। ব্র্যান্ড সক্ষমতা, উদ্ভাবনী দক্ষতা ও অংশীদারত্বের ভিত্তিতে ভোক্তা, সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টি করছে তারা। একইসঙ্গে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সাথেও সামঞ্জস্য রেখে কাজ করে যাচ্ছে ইউনিলিভার বাংলাদেশ।