ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে পাড়ি জমানোর মাত্র এক বছরের মাথায় আবারও ক্লাব বদলের সম্ভাবনা তৈরি হয়েছে আলেহান্দ্রো গার্নাচোর। খবরে বলা হচ্ছে, ইংলিশ ক্লাবটি এই তরুণ ফরোয়ার্ডকে বিদায় জানাতে রাজি রয়েছে। গত বছর গ্রীষ্মে চেলসিতে নাম লেখানো গার্নাচোর ভবিষ্যৎ নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চেলসি কর্তৃপক্ষ তাঁকে অন্য কোথাও সুযোগ নেওয়ার অনুমতি দিতে প্রস্তুত। তবে এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো আসেনি।