যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক দ্য কোকা-কোলা কোম্পানির পরোক্ষ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ফ্রন্ট লাইন মার্কেটিং বিভাগের পরিচালক হিসেবে লায়লা ফারজানাকে নিযুক্ত করেছে। ১৯৬২ সাল থেকে অনুমোদিত বোতলজাতকরণ অংশীদার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড এবং আবদুল মোনেম লিমিটেডের মাধ্যমে দেশে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এই নতুন নিয়োগের মাধ্যমে বিপণন বিভাগকে আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
লায়লা ফারজানা বিপণন, মিডিয়া, ডিজিটাল রূপান্তর, ট্রেড মার্কেটিং এবং ক্যাটাগরি ম্যানেজমেন্টে ১৬ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন। কোকা-কোলা বাংলাদেশে যোগদানের আগে তিনি ইউনিলিভার বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং, মিডিয়া অ্যান্ড ডি-কমার্স (ডিএমসি) বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ইউনিলিভারে আট বছরের কর্মজীবনে তিনি ক্যাটাগরি ম্যানেজমেন্ট, কাস্টমার মার্কেটিং এবং মিডিয়াসহ বিভিন্ন নেতৃত্বের ভূমিকায় কাজ করার সুযোগ পান। এর পূর্বে গ্রামীণফোন, বাংলালিংক এবং সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্টে বিপণন ও ট্রেড সংক্রান্ত নানা পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তথ্যনির্ভর বিপণন কৌশল, ভোক্তাকেন্দ্রিক পরিকল্পনা এবং আন্তবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে ব্র্যান্ড প্রতিষ্ঠায় তাঁর দক্ষতা রয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে লায়লা ফারজানা জানান, কোকা-কোলা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে তিনি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানের ব্র্যান্ডগুলোর বিকাশে ভূমিকা রাখা এবং ভোক্তাদের জন্য অর্থপূর্ণ অভিজ্ঞতা তৈরি করাই তাঁর প্রধান লক্ষ্য। দলের সদস্য, বোতলজাতকরণ অংশীদার, গ্রাহক এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে বাজারে প্রবৃদ্ধি অর্জনে কাজ করতে আগ্রহী তিনি।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী নতুন এই নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, লায়লা ফারজানার বিপণন ও বাণিজ্যিক কার্যক্রমে বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা প্রতিষ্ঠানের দলকে আরও শক্তিশালী করবে। তিনি তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
লায়লা ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ভোক্তাকেন্দ্রিক কৌশল ও কাস্টমার মার্কেটিংয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। এই নিয়োগের মাধ্যমে কোকা-কোলা বাংলাদেশের বিপণন বিভাগে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


