দেশের বাজারে নতুন একটি ল্যাপটপ মডেল আনল স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটি লেনোভোর ‘আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭’ মডেলটি বাজারে ছেড়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে ২.৪ গিগাহার্টজ গতির এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একাধিক কাজ একসঙ্গে করতে সহায়তা করে। ল্যাপটপটির পর্দা ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস অ্যান্টিগ্লেয়ার টাইপের। এতে ১৬ গিগাবাইটের এলপিডিডিআর৫ র্যাম ও ৫১২ গিগাবাইটের এনভিএমই এসএসডি স্টোরেজ রয়েছে, ফলে দ্রুত সফটওয়্যার চালানো এবং ফাইল আদান-প্রদান সম্ভব। গ্রাফিকসের জন্য রয়েছে এএমডি রেডিয়ন ৬১০এম ইন্টিগ্রেটেড কার্ড, যা উন্নত রেজল্যুশনের ভিডিও গেম ও ছবি-ভিডিও দেখার সুযোগ দেয়। ডলবি অডিও স্টেরিও স্পিকার, শাটারযুক্ত এইচডি ওয়েবক্যাম, ওয়াই–ফাই ৬, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ সি, ইউএসবি ৩.২, এইচডিএমআই ও এসডি কার্ড রিডার—এসব পোর্ট রয়েছে এতে। ল্যাপটপটির দাম ৭৪ হাজার টাকা, যার সঙ্গে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। ক্রেতারা উপহার হিসেবে পাবেন এক্সট্রিম এক্স৫০আরজি আরজিবি গেমিং হেডফোন ও এক্সট্রিম কে৯১১সি কি–বোর্ড-মাউস কম্বো।