রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে আজ থেকে শুরু হয়েছে ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। দুই দিনব্যাপী এই আয়োজন চলবে আগামীকাল ১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই উৎসবে কোনো প্রবেশমূল্য প্রযোজ্য হবে না। এটি আয়োজন করছে আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের অধীনস্থ এই হোটেল কর্তৃপক্ষ, যার সহযোগিতায় রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।
ভেন্যুর প্রবেশমুখেই ফুলের সজ্জিত পথ, চোখধাঁধানো আলোকসজ্জা ও বিয়ের অমিয়াময় পরিবেশে যেন এক বাস্তব বিয়েবাড়িতে প্রবেশের অনুভূতি তৈরি হয়। নজর কাড়তে দেখা যায় নান্দনিক ওয়েডিং স্টেজ, ঐতিহ্যের প্রতীক সাজানো পালকি ও আলাদা ফটো কর্নার, যা পুরো পরিসরকে একটিমান বিয়ের ফটো অ্যালবামে পরিণত করেছে।
এদিনের একটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল পান টেম্পটেশনের স্টল, যেখানে বিভিন্ন ধরনের পান শিল্পকর্মের মতো সাজিয়ে উপস্থাপন করা হয়। দর্শনীরা ছবি তোলার পর পান খেয়ে তৃপ্তি নিচ্ছেন। পাশাপাশি, নানা মুখরোচক খাবারের সমাহার পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে। যাঁরা বিয়ের খাবারের স্বাদ নিতে আগ্রহী, তাদের জন্য ইন্টারকন্টিনেন্টালের এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে ১ আগস্ট পর্যন্ত চলবে ‘ওয়েডিং-থিমড ডিনার’। মেনুতে থাকছে খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন প্রকারের কাবাব। নির্বাচিত অংশীদার ব্যাংকের কার্ডধারীরা ‘বাই ওয়ান, গেট থ্রি’ বিশেষ অফার পাবেন।
উৎসবের প্রথম দিনের প্রধান আকর্ষণ ছিল র্যা পের ফ্যাশন শো। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের পরিচালনায় মডেলরা র্যা পেয়ে আসেন ডিজাইনার ব্র্যান্ড সারাহ্ করিম কতুর ও জুরহেমের বিয়ের পোশাক পরে। ঐতিহ্যমন্ডিত ব্রাইডাল লেহেঙ্গা, আধুনিক কাটের শাড়ি ও রাজকীয় শেরওয়ানি— সবই মিলে পুরো শোটি ছিল এক চলমান বিয়ের গল্প।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এটি প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল হওয়ায় এখানে বিয়ের প্রায় সব ধরনের সেবা এক জায়গায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে একচেটিয়া ওয়েডিং প্যাকেজ, কনের ও বরের ফ্যাশন, অলঙ্কার, সৌন্দর্যচর্চা ও গ্রুমিং, পেশাদার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, হানিমুনের পরিকল্পনা, ব্যাংকিং সেবা, ইন্টেরিয়র ডিজাইন, ঘরের উপকরণ, উন্নত মানের পাদুকা, বিয়ের স্টেশনারী, আন্তর্জাতিক মাপের প্রসাধনী ও বিলাসবহুল গাড়ির প্রদর্শনী। অংশগ্রহণকারী দেশি-বিদেশি ব্র্যান্ডের মধ্যে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক ও সুন্দোরা।
এছাড়াও, সেনসেশনের উদ্যোগে বিবাহ-পূর্ব দাম্পত্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ওপর বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে বিনামূল্যে পরামর্শ দেওয়া হচ্ছে। দিনভর সঙ্গীত, জালেওরের কাওয়ালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। পাশাপাশি র্যাফেল ড্রতেও ঢাকা-ব্যাংকক-ঢাকা পথের দম্পতির বিমানের টিকিটসহ বিভিন্ন পুরস্কার রয়েছে। আয়োজকরা জানান, বিয়ে পরিকল্পনা থাকুক আর নাই থাকুক, বিয়ের সাজ, নতুন ট্রেন্ড, সুস্বাদু খাবার আর উৎসবের আমেজ উপভোগ করতে যে কেউই ঘুরে দেখতে পারেন এই আয়োজন।




