বাংলাদেশের ওটিটি দর্শকদের বিনোদনের রুচি প্রতি সপ্তাহেই ভিন্নতার ছাপ রাখে। নেটফ্লিক্সের সাম্প্রতিক সাপ্তাহিক টপ টেন তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, দেশি দর্শকরা হিন্দি সিরিজ ও সিনেমার পাশাপাশি কোরীয় নাটক, জাপানি অ্যানিমে এবং দক্ষিণ ভারতীয় ছবির প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন। এই সপ্তাহে সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে তামিল ক্রাইম কমেডি ‘কন সিটি’। হরিশ দুরাইরাজ পরিচালিত এই চলচ্চিত্রটি গত ২৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছে। গল্পের কেন্দ্রে রয়েছে একদল প্রতারক, যারা প্রকৃতপক্ষে চেন্নাই থেকে পালিয়ে আসা অপরাধী। কর্ণাটকের মুলকিতে একটি ছোট হোটেল চালিয়ে তারা শান্তিপূর্ণ পরিবার গড়ে তুললেও সাত বছর পর এক প্রাক্তন পুলিশ কর্মকর্তার চক্রান্তে তাদের অতীত ফিরে আসে। অর্জুন দাস, আনা বেন, যোগী বাবু ও ভাদিভুক্কারাসির অভিনয়ে সমাজের চাপে পড়ে অপরাধ জগতে পা রাখা কিছু মানুষের পারিবারিক বন্ধনের আখ্যান দর্শকদের টেনেছে।
ছবির তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে সানি দেওল ও অক্ষয় খান্নার কোর্টরুম ড্রামা ‘ইক্কা’। টানা দুই সপ্তাহ শীর্ষে থাকার পর ছবিটি এখন দ্বিতীয় স্থানে। এতে নীতিমান আইনজীবী অর্জুন মেহরা ‘ইক্কা’ হিসেবে পরিচিত, যিনি নির্দোষের পক্ষে লড়েন। কিন্তু পারিবারিক কারণে এক প্রভাবশালী ধনকুবেরের পুত্রের হয়ে কেস লড়তে বাধ্য হন, যা গল্পে বড় ধরনের নৈতিক দন্ধ তৈরি করে। তিন নম্বরে রয়েছে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত বহুল আলোচিত স্পোর্টস ড্রামা ‘পেড্ডি’। ‘আরআরআর’-এর পর রাম চরণের বর্ধিত জনপ্রিয়তা ও ছবিটি মুক্তির বিতর্ক দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। একজন ক্রীড়াপ্রেমী তরুণ কীভাবে তার প্রতিভাকে ব্যক্তিগত সাফল্যের বদলে সরকারি স্বীকৃতিহীন নিজ গ্রামের পরিচয়ের লড়াইয়ের অস্ত্র করে তোলে, সেই গল্প বলেছে ছবিটি।
চতুর্থ স্থানে রয়েছে জাপানি অ্যানিমে সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেতসু নো ইয়াইবা ১’। তানজিরো কামাদোর গল্পে দানব রূপে পরিণত বোনকে সুস্থ করার লড়াই এবং অ্যাথনিংয়ের চমকপ্রদ ভিজুয়াল এনে দেয় এই ছবি দর্শকদের টানছে। পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে তামিল কমেডি সিনেমা ‘গাট্টা কুস্তি ২’। প্রথম চলচ্চিত্রে পুরুষতান্ত্রিকতার সমালোচনার জেরে বিতর্ক তৈরি হয়েছিল। এই সিক্যুয়ালে বিষ্ণু বিশাল ও ঐশ্বর্য লক্ষ্মীর চরিত্রের ভূমিকা পাল্টে দিয়ে সংসার সামলানো একজন গৃহস্বামীর সামাজিক পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে।
সিরিজ ক্যাটাগরিতে শীর্ষে পৌঁছেছে রোমান্টিক গল্পের ‘মুসাফির ক্যাফে’। বিক্রমাসি ও বেদিকা পিন্টো অভিনীত এই সিরিজে যুক্তরাষ্ট্র থেকে ফেরা এক যুবকের পাহাড়ে ক্যাফে খোলার স্বপ্ন এবং দুই নারীর সাথে তার সম্পর্কের টানাপড়েন বাস্তবায়িত হয়েছে। দর্শকদের নস্টালজিয়া জাগানোর ক্ষমতাই এর জনপ্রিয়তার রহস্য। দ্বিতীয় স্থানে রয়েছে বিতর্কিত রিয়েলিটি শো ‘লক আপ-২’। ফারাহ খান ও রিতেশ দেশমুখের সঞ্চালনায় সম্প্রতি সমাপ্ত এই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছেন্রেয়া কালরা। পাঁচ কোটি ঘণ্টার বেশিনি দেখেছেন এটি, যা প্রমাণ করে বিতর্কও দর্শক টানে।
কোরীয় কনটেন্টের মধ্যে ‘দ্য ইস্ট প্যালেস’ তৃতীয় এবং ‘এজেন্ট কিম রিঅ্যাকটিভেটেড’ চতুর্থ স্থানে আছে। রাজপরিবারের অভিশপ্ত আত্মার রহস্য নিয়ে নির্মিত ডার্ক ফ্যান্টাসি সিরিজটি এবং একক বাবার মেয়েকে উদ্ধারে অতীতে ফিরে যাওয়া এক প্রাক্তন গুপ্তচরের অ্যাকশন কাহিনি দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। তালিকার পঞ্চম স্থান দখল করে আছে কোরীয় হরর রোমান্টিক ‘স্পুকি ইন লাভ’। এই ছয় পর্বের সিরিজে মৃত আত্মা দেখতে পাওয়া এক তরুণী ও যুক্তিবাদী এক প্রসিকিউটরের অমীমাংসিত হত্যারহস্য উদঘাটনের পাশাপাশি ধীরে ধীরে গড়ে ওঠা প্রেমের গল্প উপস্থাপিত হয়েছে।




