মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের চ্যানেল ফিচারে একটি নতুন সংযোজন আনতে যাচ্ছে, যার নাম ‘প্রাইভেট ভিউ কাউন্টস’। এই ফিচারটি চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকদের জন্য অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে একজন প্রশাসক সঠিকভাবে জানতে পারবেন, তার চ্যানেলের কোনো একটি নির্দিষ্ট পোস্ট কতজন অনুসারী দেখেছেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে কোনো পোস্টের ভিউ বা দর্শক সংখ্যা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়ার নির্ভরযোগ্য পদ্ধতি নেই। পোস্টটি কতবার ফরওয়ার্ড করা হয়েছে, সেই তথ্যের ভিত্তিতে জনপ্রিয়তা সম্পর্কে আংশিক আভাস মিললেও, প্রকৃতপক্ষে কতজন সেটি দেখলেন তা অজানাই থাকত। ফলে কন্টেন্ট নির্মাতা ও প্রতিষ্ঠানগুলো তাদের পোস্টের আসল প্রভাব সম্পর্কে প্রায়ই ভুল ধারণার শিকার হতেন।
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, নতুন এই 'প্রাইভেট ভিউ কাউন্টস' সুবিধা চালু হলে প্রতিটি পোস্টের নিচে একটি ভিউ কাউন্টার অপশন দেখা যাবে। এই কাউন্টার দেখে প্রশাসক সহজেই জানতে পারবেন কোন পোস্টটি সবচেয়ে বেশিবার দর্শা হয়েছে বা কোন ধরনের কন্টেন্ট অনুসারীদের বেশি আকৃষ্ট করছে। তবে একটি উল্লেখযোগ্য দিক হলো, এই তথ্য সম্পূণরূপে ব্যক্তিগত থাকবে। চ্যানেলটির সাথে যুক্ত অন্য কোনো অনুসারী বা সাধারণ ব্যবহারকারী কখনই এই পরিসংখ্যান দেখতে পাবেন না। এর ফলে একদিকে যেমন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভবিষ্যতের পোস্ট পরিকল্পনা নির্ভুল তথ্যের ভিত্তিতে করতে পারবেন, তেমনি সাধারণ ব্যবহারকারীদের গোপনীয়তাও অক্ষুণ্ণ থাকবে।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএসের বেটা সংস্করণ ব্যবহারকারীদের মধে এই নতুন ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, পরীণ সফল হলে শিগ্রই এটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। এছাড়াও, চ্যানেলকে আরও বেশি অংশগ্রহণমূলক ও তথ্যবহুল করতে হোয়াটসঅ্যাপ ভবিষ্যতে ‘পাবলিক ভিউ কাউন্টস’ নামে আরেকটি সুবিধা আনার পরিকল্পনা করছে। এটি চালু হলে প্রতিটি পোস্টের দর্শকসংখ্যা চ্যানেলের সকলে প্রকাশ্যে দেখতে পাবেন। তবে বর্তমানে এই ফিচারটি এখনও উন্নয়নীয় ধাপেই রয়ে গেছে।




