সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর এবং তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচারীরা তা আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চীনের আধিপত্য ভাঙতে যুদ্ধ বিভাগের বিনিয়োগে অস্ট্রেলিয়ার বিরল খনিজ কোম্পানির শেয়ারে ২৯% উল্লম্ফন
চীনের বিরল খনিজ খাতে আধিপত্য মোকাবিলায় মার্কিন যুদ্ধ বিভাগ অস্ট্রেলিয়ার একটি স্ক্যান্ডিয়াম খনি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পর দেশটির খনি কোম্পানিটির শেয়ার দর এক ধাক্কায় ২৯ শতাংশ বেড়ে যায়। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে কৌশলগত খনিজ সরবরাহে বিকল্প উৎস সৃষ্টির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।




