পেশাজীবী ও করপোরেট খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ বিশেষ এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চালু করেছে। ‘এমবিএ (প্রফেশনাল)’ নামের এই প্রোগ্রামে ফল-২০২৬ ট্রাইমিস্টারের জন্য শিক্ষার্থী নেওয়া হচ্ছে। চাকরিজীবীদের কথা বিবেচনা করে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে রাত ৯টার মধ্যে ক্লাস অনুষ্ঠিত হবে।
চারটি প্রধান বিভাগের অধীনে বিশেষায়িত সাব-মেজর বেছে নেওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে রয়েছে এআইএস ও করপোরেট গভর্ন্যান্স। ম্যানেজমেন্ট স্টাডিজের আওতায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। ফাইন্যান্স বিভাগে ফাইন্যান্স ও ব্যাংকিং অ্যান্ড ফিনটেক, আর মার্কেটিং বিভাগে মার্কেটিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো আধুনিক বিষয় পড়ানো হবে।
আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট ২০২৬। আগ্রহীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে অনলাইনের পাশাপাশি সরাসরি অনুষদ কার্যালয়ে এসেও আবেদন করতে পারবেন। আবেদন ফি ১৫০০ টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট শুক্রবার বিকেল ৩টায়। মৌখিক পরীক্ষা ২১ আগস্ট শুক্রবার সকাল ১০টায়।
আবেদনকারীরা দুইভাবে ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারেন। সরাসরি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ফর্ম নিয়ে তা জমা দেওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) থেকেও অনলাইনে আবেদন সম্পন্ন করার সুযোগ রয়েছে। ওয়েবসাইটের নোটিশ সেকশনে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ফর্ম ও প্রস্পেক্টাস পাওয়া যাবে।
যেকোনো তথ্যের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে যোগাযোগ করা যাবে। মোবাইল: ০১৯৭৮০৩১৮৪৯।




