শেখ হাসিনার পতনের আগে এবং পরে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের প্রায় সবাই দেশত্যাগ করতে সক্ষম হয়েছেন। শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পেয়েছেন। টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে এই পরিবারের সদস্যরা ছিলেন ক্ষমতা প্রয়োগের শীর্ষে। শেখ হাসিনার আত্মীয়স্বজনদের মধ্যে প্রায় দুই ডজন ব্যক্তি মন্ত্রী পদমর্যাদা, সংসদ সদস্য কিংবা গুরুত্বপূর্ণ দলীয় দায়িত্ব পালন করেছেন। তারা সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করতেন। বর্তমানে এই পরিবারের সব সদস্য নিরাপদে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।