গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের বিভিন্ন বিভাগে একাধিক পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নিয়োগ প্রক্রিয়ায় গবেষণা, লাইব্রেরি, একাডেমিক প্রশাসন, ভর্তি, অর্থ ও হিসাব, তথ্যপ্রযুক্তি, ব্র্যান্ডিং, মানবসম্পদ এবং উপাচার্যের দপ্তরসহ মোট ১১টি বিভাগে লোকবল নেওয়া হবে। তবে বিজ্ঞপ্তিতে মোট কতজন নিয়োগ পাবেন, তা উল্লেখ করা হয়নি।
প্রথম পদের কথা বললে, গবেষণা অফিসে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসোসিয়েট পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, জনস্বাস্থ্য, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল বা ডেভেলপমেন্ট স্টাডিজের মতো বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া গবেষণা, তথ্য বিশ্লেষণ, প্রকল্প সমন্বয় বা একাডেমিক লেখালেখিতে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অসাধারণ শিক্ষাগত ফল থাকলে নবীন স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন।
দ্বিতীয় পদটি হলো লাইব্রেরি বিভাগের অফিসার বা সিনিয়র অফিসার। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রয়োজন। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে (BLIS) ডিগ্রিধারীরা বাড়তি সুবিধা পাবেন। লাইব্রেরি সেবা, সার্কুলেশন, ক্যাটালগিং বা ব্যবহারকারী সেবায় দুই থেকে চার বছরের অভিজ্ঞতা প্রত্যাশিত। BLIS ডিগ্রি ও ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে নবীনরাও আবেদন করতে পারবেন।
একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অফিসার বা সিনিয়র অফিসার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার পাবে। ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা বা জনপ্রশাসন বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে প্রাধান্য দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা আবশ্যক।
আউটরিচ বিভাগে আউটরিচ অফিসার বা সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি বা জনসংযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অগ্রাধিকারযোগ্য। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে সুবিধা পাওয়া যাবে।
ভর্তি অফিসে অফিসার বা সিনিয়র অফিসার পদে আবেদনের জন্য ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, মার্কেটিং, শিক্ষা, ইংরেজি বা মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পছন্দ করা হবে। ভর্তি কার্যক্রম, শিক্ষার্থী নিয়োগ বা একাডেমিক প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
একাডেমিক বিভাগের ডিপার্টমেন্ট কো-অর্ডিনেশন অফিসার পদেও একই রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অন্যদিকে, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে অফিসার বা সিনিয়র অফিসার পদের জন্য অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা কমার্স বিষয়ে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক। সিএ ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা। হিসাবরক্ষণ বা অর্থ ব্যবস্থাপনায় দুই থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে।
তথ্যপ্রযুক্তি বিভাগে সিনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা সার্ভার ব্যবস্থাপনায় চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগে গ্রাফিক ডিজাইনার বা ভিজ্যুয়ালাইজার নিয়োগ দেওয়া হবে। চারুকলা, গ্রাফিক ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা মাল্টিমিডিয়ায় ডিগ্রি/ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। সৃজনশীল বা করপোরেট কমিউনিকেশন খাতে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা প্রত্যাশিত।
মানবসম্পদ বিভাগে অফিসার বা সিনিয়র অফিসার পদের জন্য মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা অর্গানাইজেশনাল সাইকোলজি বিষয়ে শিক্ষাগত পটভূমি প্রয়োজন। নিয়োগ ও এইচআর কার্যক্রমে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে।
সবশেষে, উপাচার্যের দপ্তরে অফিসার বা সিনিয়র অফিসার পদে আবেদনের জন্য ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, জনপ্রশাসন, ইংরেজি বা যোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার পাবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের বাজারমান অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহীদের https://career.grameenu.ac/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ আগস্ট ২০২৬। বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে।




