জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত জোটের কেন্দ্রীয় কার্যালয়ে গত ২ জুলাই অনুষ্ঠিত এক সভায় এই কমিটিকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাবরুরুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন জামিল সিদ্দিকী। জ্যেষ্ঠ সহসভাপতি পদে রয়েছেন সাইফুল্লাহ তামীম, সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. নায়েব আলী। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আনাস বিন ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন সবুজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদুল হাসান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাজিদ আবদুল্লাহ, প্রচার ও পরিকল্পনা সম্পাদক ইকরামুল মারজান চৌধুরী, শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক রশিদ আহমদ তকি, অর্থ ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ তানিম, সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমান হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক এস এম মোজাম্মেল হক, ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক মো. শাহেদ কারীম ইমরুল, প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক মো. আসদুজ্জামান সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফাহাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক ইফতেখার রাকিব। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু। সভায় জোটের দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদিত হয় বলে জানানো হয়েছে।
জুলাই জোটের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষিত
জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী। কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন ২১ জন।




