পেশাগত দক্ষতা বৃদ্ধি, সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর এই কমিটির কথা জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ মাহমুদ শাহীন। অপরদিকে, পুলিশ সদর দপ্তরের সুপারনিউমারারি পুলিশ সুপার নূরানী ফেরদৌসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন এই নেতৃত্ব আগামী এক বছরের জন্য ফোরামের কার্যক্রম পরিচালনা করবে।
কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. রজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ ত ম আবদুল্লাহেল হাদী এবং মো. জাহিদুর রহমান। সম্পাদকীয় পদগুলোর মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শম্পী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান এবং আন্তসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আসমা আখতার।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে থাকছেন শেখ মাহফুজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো. আবদুল্লাহ বিন কালাম। ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে মনে করছেন, এই কমিটির মাধ্যমে ব্যাচের সদস্যদের মধ্যে পেশাগত ও ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হবে।




