সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা বিএনপি ও জামায়াতের যৌথ ডাকা অবরোধের সমর্থনে এই হামলা চালিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।