বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত হবে। তিনি বলেন, 'তরুণরাই পারে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে, কারণ তারা পুরোনো পদ্ধতির বাইরে চিন্তা করতে সক্ষম।' শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি ও সাহসী চিন্তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি। তিনি তরুণদের প্রতি আহ্বান জানান, নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দিতে।