বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে এবং জায়ান্ট গ্রুপ ও এডুকেশন হাবের সহযোগিতায় গত ৭ জুলাই শুরু হয় সিনেফ্রেম ফেস্ট ২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ৯ জুলাই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মনোনীত উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান, অভিনেত্রী রুনা খান, সাদিয়া ইসলাম মৌ ও অভিনেতা মীর সাব্বিরসহ বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্ব অংশ নেন। বক্তব্য দেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. ওয়ালিউল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’–সহ একাধিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের তৈরি ২৮টি শর্ট ফিল্মও দেখানো হয়। একটি জুরিবোর্ড এসব শর্ট ফিল্ম মূল্যায়ন করে সেরা চলচ্চিত্র বাছাই করে। পরে তাঁদের পুরস্কৃত করা হয়।

