বর্ষার প্রকৃতির নান্দনিকতা ও দৈনন্দিন চাহিদাকে একসঙ্গে ধারণ করে নতুন সংগ্রহ ‘রেইনি ডে কিউরেশন ২০২৬’ বাজারে এনেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। ‘সাবলাইম’ ভাবনা থেকে অনুপ্রাণিত এই কিউরেশনে স্থান পেয়েছে প্রকৃতি, অনুভূতি ও কল্পনার মিশেলে তৈরি পোশাক। মেঘলা আকাশের গভীর নীল, বৃষ্টিভেজা সকালের নরম আলো, ঝাপসা ফুলেল সৌন্দর্য—সবই ফুটে উঠেছে নকশায়। ক্লাউডি ফ্যাসাড, লুসিড ডাই, ফগড ফ্লোরা, সানলিট স্ট্রাইপস ও হুইসপার্ড পাথ—এমন পাঁচটি থিমে সাজানো হয়েছে পুরো সংগ্রহটি। হালকা ও বাতাস চলাচল-উপযোগী কাপড়ের ব্যবহার এখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। জর্জেট, লাইট ক্রেপ, মার্সেরাইজড কটন, ভিসকস, লিনেন ও ব্লেন্ডেড ফেব্রিক ব্যবহারের ফলে স্যাঁতসেঁতে আবহাওয়াতেও পোশাকগুলো আরামদায়ক থাকে। রঙের প্যালেটে নরম নীল, মেঘলা ধূসর, পিচ, হলুদ, সবুজ ও উজ্জ্বল প্যাস্টেলের সমন্বয় রাখা হয়েছে। লেয়ারিং ও মিনিমাল অলংকরণের মাধ্যমে পোশাকগুলোকে করা হয়েছে কার্যকর ও স্টাইলিশ। নারীদের জন্য রয়েছে টিউনিক, টপ, কামিজ, সালওয়ার-কামিজ, গাউন, ড্রেস ও শাড়ি। মিড-লেংথ টিউনিক, স্মক ডিটেইল, রাফল, ডলম্যান ও ল্যান্টার্ন স্লিভ, টাই-বেল্ট, ড্রপ-শোল্ডার ও আধুনিক কাটের ব্যবহার স্বাচ্ছন্দ্য ও স্টাইলের ভারসাম্য বজায় রেখেছে। পুরুষদের সংগ্রহে রয়েছে স্মার্ট-ক্যাজুয়াল টি-শার্ট, পোলো, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি ও আরামদায়ক বটমস। সমসাময়িক রং, সূক্ষ্ম টেক্সচার ও মিনিমাল প্রিন্ট বর্ষাকালীন পোশাকে এনেছে আধুনিকতার ছোঁয়া। বাংলার বর্ষার ঐতিহ্য উদযাপনে শাড়ি ও পাঞ্জাবিতে ফুটিয়ে তোলা হয়েছে মেঘের আবছা রেখা ও জলরঙের আবেশ। কিশোর-কিশোরী ও শিশুদের জন্যও রয়েছে বর্ষা-উপযোগী পোশাক। শুধু পোশাক নয়, লাইফস্টাইল বিভাগে রাখা হয়েছে সিঙ্গেল-ক্লিক ছাতা, রেইনকোট, ব্রিদেবল স্নিকার্স ও মৌসুম-উপযোগী অ্যাকসেসরিজ। লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস জানান, বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি একটি অনুভূতি। এবারের কিউরেশনে বর্ষার সৌন্দর্য, স্বাচ্ছন্দ্য ও দৈনন্দিন প্রয়োজন—তিনটিকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। হালকা কাপড়, সহজে পরার মতো সিলুয়েট ও প্রকৃতি-অনুপ্রাণিত প্রিন্টের মাধ্যমে বর্ষা নিয়ে আবেগের গল্প বলা হয়েছে। ‘রেইনি ডে কিউরেশন ২০২৬’ পাওয়া যাচ্ছে দেশের সব লা রিভ স্টোর, অনলাইন শপ, অ্যাপ এবং ওয়েবসাইটে।