দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড তাদের ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের লক্ষ্যে সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে পণ্যের উপস্থিতি আরও বাড়িয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। এখন থেকে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের আধুনিক বিপণন কেন্দ্রগুলোতে রিমার্কের জনপ্রিয় ব্র্যান্ড যেমন—লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল এবং স্কিন মিন্ট-এর পণ্য পাওয়া যাচ্ছে।

মূলত হোম কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ব্যক্তিগত পরিচর্যা এবং কসমেটিকস ক্যাটাগরির পণ্যগুলো এই চ্যানেলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে লিলি বডিওয়াশ ক্রেতাদের কাছে সবচেয়ে জনপ্রিয় পণ্য হিসেবে জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠানটি জানান যে, তারা স্বপ্ন, আলফা মার্ট, ইউনিমার্ট, মীনাবাজার, আগোরা, বেস্টবাই, প্রিন্সবাজার, মুস্তফা মার্ট এবং আপন ফ্যামিলি মার্টের মতো নামী সুপারশপগুলোর মাধ্যমে তাদের পণ্য পৌঁছে দিচ্ছে।

রিমার্কের হেড অব সেলস হেলাল উদ্দিন এই সাফল্যের কথা উল্লেখ করে বলেন, এটি কোনো একক প্রচেষ্টায় নয় বরং পুরো দলের সম্মিলিত পরিশ্রমের ফল। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কেবল পণ্য বিক্রি করা নয়, বরং গুণগত মান ও নির্ভরযোগ্যতার মাধ্যমে গ্রাহকদের দীর্ঘমেয়াদী আস্থা অর্জন করা। গবেষণা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তারা এমন পণ্য তৈরি করছে যা আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতামূলক হবে। উল্লেখ্য, রিমার্কের পণ্য ইতোমধ্যেই ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে। গুণমানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর সিজিএমপি ও হালাল সার্টিফিকেশন অর্জন করেছে এবং ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনের জন্য 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' লাভ করেছে।

এদিকে, প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমকে আরও বেগবান করতে সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় সেলস মিটের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ব্র্যান্ড প্রোমোটর, মার্চেন্ডাইজার, এরিয়া ম্যানেজার এবং কী-অ্যাকাউন্টস ম্যানেজারসহ দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই সভায় গত কয়েক মাসের ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পাঁচজন কর্মীকে পুরস্কৃত করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বগুড়া মালতিনগরের হালিমা খাতুন নদী, ঢাকার মিরপুর রিংরোডের সুমাইয়া ইসলাম মিতু, নারায়ণগঞ্জ বন্দরের শ্রাবণী সাহা, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার এবং কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার। অনুষ্ঠানে মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিনসহ মানবসম্পদ ও অপারেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।