ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’-এ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি মোট ৮টি ভিন্ন ভিন্ন পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য অনলাইনে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
নিয়োগের পদগুলোর বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা নিম্নরূপ:
১. চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও): এই পদের জন্য ফিন্যান্স, ইকোনমিকস বা অ্যাকাউন্টসে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। সিজিপিএ ৫.০ স্কেলে ৩.৫০ এবং ৪.০ স্কেলে ২.৫০ থাকতে হবে। এছাড়া আর্থিক সেবা, ভেঞ্চার ক্যাপিটাল, অ্যাসেট ম্যানেজমেন্ট বা ডিএফআই-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে ৫ বছর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। এমবিএ, সিএফএ, এফসিএমএ বা সমমানের ডিগ্রিধারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
২. অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস: ফিন্যান্স, ইকোনমিকস বা অ্যাকাউন্টসে স্নাতকোত্তর ডিগ্রি এবং সিজিপিএ শর্ত (৫.০-এ ৩.৫০ এবং ৪.০-এ ২.৫০) পূরণ করতে হবে। ক্যাপিটাল মার্কেট, ভেঞ্চার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে থাকতে হবে।
৩. এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্যের ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএস/এমবিএ ডিগ্রি আবশ্যক। সিজিপিএ শর্ত পূরণসহ ভেঞ্চার ক্যাপিটাল শিল্প বা পোর্টফোলিও মূল্যায়নে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে দায়িত্ব পালন করতে হবে। এসিএ, এসিএমএ বা সিএফএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
৪. এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্যের অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রি এবং নির্ধারিত সিজিপিএ প্রয়োজন। এছাড়া সংশ্লিষ্ট শিল্পে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর: আইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। নির্ধারিত সিজিপিএ-র পাশাপাশি প্রশাসন, লিগ্যাল অ্যাফেয়ার্স বা মানবসম্পদ ব্যবস্থাপনায় অন্তত ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এলএলবি বা পিজিডি-এইচআরএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. অফিস সহকারী: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে (জিপিএ ৫.০ স্কেলে ৩.০০)। এছাড়া সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
৭. ড্রাইভার: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং যেকোনো করপোরেট বা সরকারি প্রতিষ্ঠানে পেশাদার ড্রাইভার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
৮. জেনিটর: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং হাউসকিপিং বা ক্লিনিং কাজে যেকোনো সরকারি বা করপোরেট অফিসে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। আবেদন করতে আগ্রহী প্রার্থীদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে গিয়ে বিস্তারিত শর্তাবলি দেখে অনলাইনে আবেদন করতে হবে। কোনো তথ্যের জন্য info@startupbangladesh.gov.bd ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।




