প্রায় ছয় দশক আগে দক্ষিণ আফ্রিকার শার্পভিলে সংঘটিত এক রক্তাক্ত ঘটনার ন্যায়বিচার চেয়ে এবার আইনি পথে এগিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। ১৯৬০ সালে ওই এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ৬৯ জন। ঘটনার পর থেকে এত দিন পার হয়ে গেলেও অপরাধী হিসেবে কাউকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। তাই ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবিতে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আশা করা হচ্ছে, এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিহাসের ওই কালো অধ্যায়ের দায়ীদের জবাবদিহির মুখোমুখি করা যাবে।