বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসে (সিদীপ) বড় পরিসরে জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি দুইটি ভিন্ন গ্রেডের ফিল্ড অফিসার পদে মোট ৪০০ জন কর্মী নিয়োগ করতে যাচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতা ছাড়াই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত বিবরণ অনুযায়ী, গ্রেড-১৫ ক্যাটাগরিতে ২০০ জন ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর তা বেড়ে হবে ৩২,৩৮০ টাকা। একইভাবে, গ্রেড-১৬ ক্যাটাগরিতে আরও ২০০ জন ফিল্ড অফিসার নিয়োগ করা হবে, যাদের শিক্ষানবিশকালীন বেতন ২২,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ২৯,৫১০ টাকা।
বেতন ও ভাতার পাশাপাশি প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রেখেছে। এর মধ্যে রয়েছে বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে উৎসাহ বোনাস। এছাড়া চাকরিতে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বীমা, পেনশন, গ্র্যাচুইটি এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাওয়া যাবে। যারা মোটরসাইকেল ব্যবহার করবেন এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা মাসিক ২,১০০ টাকা জ্বালানি ভাতা ও ৫০০ টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন।
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব নথিপত্রসহ নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য চারটি জোন নির্দিষ্ট করা হয়েছে: ১. গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ), ২. ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ), ৩. বি-বাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ) এবং ৪. চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ)।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে জামানত বাবদ ৫,০০০ টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে। তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে যে, সিদীপ প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যম যেমন—বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করে না। তাই কোনো প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকা লেনদেন না করার জন্য প্রার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।




