ভোক্তাদের স্বাদের বৈচিত্র্য আনতে এবং বাজারের চাহিদা মেটাতে প্রিমিয়াম স্বাদের 'পিস্তা গ্লেজ' আইসক্রিম চালু করল পোলার। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন আইসক্রিমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম জানান, বর্তমান বাজারে প্রকৃত পিস্তাচিওর স্বাদের আইসক্রিমের যে ঘাটতি রয়েছে, তা দূর করতেই এই নতুন পণ্যটি বাজারে আনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই পিস্তা গ্লেজ আইসক্রিমটিতে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস এবং চকলেট চিপসের এক অনন্য সংমিশ্রণ রাখা হয়েছে, যা গ্রাহকদের আসল পেস্তা বাদামের স্বাদ প্রদান করবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম এবং জিএম (ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্ট) মোহাম্মাদ মাইনুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।